জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো বিদায় নেননি জাহানারা আলম। বিদায় নেওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। প্রায় দুই বছর আগে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন।
মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন জাহানারা। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়া। সেখানে ক্লাব ক্রিকেট খেলে যাচ্ছিলেন। এর মধ্যেই গেল বছর ডিসেম্বরে তার সঙ্গে ঘটে যাওয়া মানসিকসহ যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনেন। বছর না যেতে এবার নতুন বোর্ডকে জানিয়েছেন জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা।
এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, 'সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা সিলেক্টরদের ব্যাপার।'
পরে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদের সঙ্গে জাহানারার খেলতে চাওয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে। এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।'
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো