‘নকআউট’ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
জিতলেই সুপার টুয়েলভ, হারলে বিদায়। আয়ারল্যান্ড আর নামিবিয়ার সামনে সমীকরণটা এখন ‘সহজ’। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ড জিতেছে টসে। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
বড় ম্যাচে শুরুতে ব্যাট করে প্রতিপক্ষকে রান-পাহাড়ে চাপা দেওয়ার লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি। তবে এমন সিদ্ধান্তে নামিবিয়াও খুব একটা অখুশি নয়। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস জানিয়ে দিয়েছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। তাদের এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তাই আয়ারল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে পিচের পরিস্থিতি পরখ করতে চাইত তার দল।
আয়ারল্যান্ড দলে পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পরেও কোনো মুখ বদলে যায়নি আইরিশ দলে। ওদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয়ের পরেও নামিবিয়া দলে এসেছে একটি পরিবর্তন। স্টেফান বার্ডের বদলে দলে ঢুকেছেন পিকি ইয়া।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ