ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:৪০

সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক। অল্প সময়ের মধ্যে অধিনায়কত্বও পেয়ে গেলেন। সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীরের নাটকীয় উত্থানের ছাপ পড়ল শুরুতেই। বিনু মানকাড় ট্রফি এলিট টুর্নামেন্টে দিল্লির অধিনায়ক ১৪৩ বলে ১৭৩ রান করেছেন! 

বাবার মতোই বিধ্বংসী এক ইনিংস খেলেছেন আর্যবীর। চন্ডীগড় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৮ বছর বয়সী এই দিল্লি অধিনায়ক টস জিতে ব্যাটিং নেন। ওপেনিংয়ে তিনি অর্ণব বুগ্গার (৪৭) সঙ্গে ৯৮ রান যোগ করেন। তৃতীয় উইকেটে তিনি ৪৮ রান তোলেন আভিরাজ সিংয়ের সঙ্গে।

পঞ্চম উইকেটে আর্যবীর ৮৯ রানের জুটি গড়েন শান্তনু যাদবের সঙ্গে। ৪৬তম ওভারে ১৭৩ রানে থামেন তিনি। দল শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৯ রান করে। আর্যবীর ১৯টি চার মেরেছেন, ছক্কা আটটি। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে তিন ইনিংস মিলে ১০৯ রান করেছিলেন তিনি। 

ভারতের সাত রানের বড় জয়ে প্রথম ম্যাচে আর্যবীর ২৬ বলে ২৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৪৭ রান করে দলের শীর্ষ ব্যাটার ছিলেন। সিরিজের শেষ ম্যাচে করেছিলেন ৩৪ রান।

দিল্লি প্রিমিয়ার লিগেও ভালো অভিজ্ঞতা অর্জন করেছিলেন আর্যবীর। ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফিরে যখন বড় দায়িত্ব নিয়ে ফিরলেন, তখন তার ওপর যেন ভর করল বাবা বীরেন্দরের আগ্রাসী ছায়া!

অথচ দিল্লি তাদের আগের ম্যাচে কর্ণাটকের কাছে ৪১৮ রান হজম করেছিল। তারপর ২২০ রানে গুটিয়ে যায় তারা। আর্যবীর ৩২ রান করেন। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শুক্রবার তার দারুণ প্রত্যাবর্তন হলো।

শেবাগ টপ অর্ডারে তার নির্ভীক ব্যাটিং ভঙ্গির জন্য পরিচিত ছিলেন। বিশ্বের সেরা কিছু বোলিং আক্রমণের বিরুদ্ধে তিনি দ্রুত গতিতে রান করতেন। বাবার ছায়া থেকে বেরিয়ে আর্যবীর একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চাইবেন। চণ্ডীগড়ের বিপক্ষে তার ১৭৩ রানের মতো ইনিংসগুলো ঘরোয়া বয়সভিত্তিক সার্কিটে এগিয়ে যাওয়ার পথে তাকে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে।

aliul / aliul

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি