ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মোহামেডান ও কিংসের সহজ জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ (শুক্রবার) নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডিকে ২–০ গোলে হারিয়েছে মোহামেডান। আর গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে ৩–০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।

এবার মধ্যম সারির দল গঠন করেছে সিটি ক্লাব। আজ বসুন্ধরা কিংসের বিপক্ষে প্রথমার্ধে ভালো লড়াইও করে তারা। বিরতির আগে কোনো গোল করতে পারেনি ঠিকই, কিন্তু হজমও করেনি।

তবে দ্বিতীয়ার্ধে গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি। শেষি ৪৫ মিনিটের খেলায় তিন গোল আদায় করে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান তারকা রবসন ৪৯তম মিনিটে কিংসের হয়ে প্রথম গোলটি করেন। নাইজেরিয়ার এমেকা পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের অন্তিম মুহূর্তে আবাহনী থেকে কিংসে আসা ক্রিকেটার হালিম শাহর ছেলে কাজেম শাহ দূরপাল্লার শটে গোল করে ৩-০ জয় নিশ্চিত করেন।

অন্য ম্যাচে কিংসের মতো মোহামেডানকেও গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পিডব্লিউডি প্রথমার্ধ গোলশূন্য রেখেছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মোহামেডানের মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে গোল করেন দলকে এগিয়ে নেন। আর ৭৮তম মিনিটে রাকিবের গোলে স্কোরলাইন ২-০ হয়। এরপর পিডব্লিউডি আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ে মোহামেডান লিগে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছে। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে। সমান ম্যাচে পুলিশের সংগ্রহ ৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে তারা। আগামীকাল পুলিশ পয়েন্ট পেলে মোহামেডানকে পেছনে ফেলবে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।

aliul / aliul

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি