ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১১:১

শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা বোলার চামিন্দা ভাস। টেস্টে ৩৫৫ এবং ওয়ানডেতে ৪০০ উইকেট নেওয়া এই পেসার প্রথমবারের মতো আইপিএলের কোচিংয়ে যুক্ত হয়েছেন। সম্প্রতি হেভিওয়েট কোচিং প্যানেল তৈরি করা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি পেস বোলিং কোচ হিসেবে ভাসকে নিয়োগ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে সৌরভ গাঙ্গুলির দল। এর আগে ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত এই তারকাকে প্রধান কোচ করে দিল্লি। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক তারকা যুবরাজ সিংকে। সেই প্যানেলে এবার যুক্ত হলেন চামিন্দা ভাস।

এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ ছিলেন মুনাফ প্যাটেল। তার স্থলাভিষিক্ত হলেন ভাস। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলকে বিভিন্ন মেয়াদে কোচিং করিয়েছেন। এর আগে অবশ্য কোচ পদে তার অভিষেক হয় নিউজিল্যান্ডের সঙ্গে। সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের কোচ হয়েছেন ভাস।

লঙ্কানদের সঙ্গে প্রথমবার ২০১৩-১৫ মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিলেন চামিন্দা ভাস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আবারও নিজ দেশকে কোচিং করান তিনি। এ ছাড়া ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পেশাদার ক্যারিয়ারে আইপিএলে ২০০৮-১০ তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ভাস।

এদিকে, ভারতীয় সাবেক লেগস্পিনার অমিত মিশ্রকে দিল্লি স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বলে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ৩টি হ্যাটট্রিক রয়েছে তার। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর এখনও কোচিংয়ে অভিষেক হয়নি অমিত মিশ্র’র।

aliul / aliul

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি