ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষে প্রতিষ্ঠাতা নিহত


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৪৩

চট্টগ্রামের পটিয়ায় একটি মাদ্রাসার নাম পরিবর্তন ও দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আশিয়া মোল্লাপাড়া আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন চৌধুরী (৬৫)। তিনি ওই এলাকার মৃত শফিউর রহমান চৌধুরীর পুত্র। ঘটনার পর স্থানীয় লোকজন বৃদ্ধ রুহুল আমিনকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলার আশিয়া ইউনিয়নে আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা রুহুল আমিন প্রতিষ্ঠা করেন। এতে ভুমিদাতা ছিলেন রুহুল আমিন, কবির আহমদ ও নুরুল আমিন। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে স্বীকৃতিও পেয়েছে। এর মধ্যে একই এলাকার মো. জামাল উদ্দিন, কামাল উদ্দীন ও জালাল উদ্দীন তাদেও পারিবারিক সদস্যদের নামে   মাদ্রাসার নাম পরিবর্তন করে কবির-জরিনা মাদ্রাসা নামকরণ করা হয়। নামকরণ নিয়ে এলাকায় দুই গ্রুপের  মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার মাদ্রাসার নাম পরিবর্তন ও জায়গা দখলের ঘটনায় স্থানীয়ভাবে শুক্রবার সকালে বৈঠকও ছিল। 
এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে বাকতিন্ডা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিনকে প্রতিপক্ষের লোকজন  ধাক্কা দেন বলে রুহুল আমিনের চাচাতো ভাই মো. নাসির হায়দার অভিযোগ করেন। তবে স্থানীয় ইউপি সদস্য আহমদ নুর বলেন, মাদ্রাসার নামকরণ ও জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল গতকালও উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক ছিল, এতে কথাকাটা কাটি সামান্য হাতাহাতির ঘটনা ঘটে এতে রুহুল আমিন হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে পটিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এ প্রসঙ্গে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মাদ্রাসার নামকরন নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুইপক্ষের বাকবিতন্ডা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন