ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৪৬

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর সকালে ডায়াবেটিস, লিভার,শ্বাসকস্টসহ বিভিন্ন কারণে অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহে---রাজেউন। ২১ অক্টোবর সকাল ৯ টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার চকময়রামে জানাযার পূর্বে মৃত ডা. ছলিম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সিব্বির আহমেদ, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা, নওগাঁ জেলা পুলিশের এ.এস আই বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। জীবদ্দশায় তিনি ইউপি সদস্য হিসেবেও জনসেবা করেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত