মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
সাহিত্য, সামাজিক বিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার। প্রথম কোনো ফুটবলার হিসেবে গত জুনে ওই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পুরস্কারটি নিতে আগামী সপ্তাহে তার স্পেন সফরে যাওয়ার কথা রয়েছে।
ইন্টার মায়ামির প্রধান কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস নিশ্চিত করেছেন, ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট’ গ্রহণ করতে আগামী সপ্তাহে স্পেনে যাবেন আর্জেন্টাইন মহাতারকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেশে ফিরে মাত্র দু’দিন পরই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের জন্য মায়ামি দলে যোগ দেবেন মেসি।
আগামী ২২ অক্টোবর স্পেনের ওভিয়েদোয় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। এর কয়েক দিন পর মেজর লিগ সকারে (এমএলএস) নিউ জার্সির হ্যারিসনে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মায়ামি। তবে দীর্ঘ ভ্রমণের কারণে মেসির ম্যাচের প্রস্তুতি ব্যাহত হতে পারে, এমন শঙ্কা নেই মায়ামি কোচের।
ইন্টার মায়ামির কোচ বলেন, ‘ওভিয়েদোয় তার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি রয়েছে। যেভাবে সে সবকিছু সামলাচ্ছে, তাতে আমি খুবই খুশি। পুরো ক্লাব একমত যে তার সেখানে থাকা প্রয়োজন। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। শুধু তার জন্য নয়, তার পরিবারের জন্যও। অবশ্যই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে আমি তাকে দলে চাই। লিও’র ওই সক্ষমতা আছে। আমি চাই, সে ভালো শারীরিক অবস্থায় থাকুক। এই স্বীকৃতি তার প্রাপ্য। সে সেখানে যাবে, এরপর ম্যাচের জন্য আমার সঙ্গে যোগ দেবে। তাই এ নিয়ে আমি একেবারেই চিন্তিত নই।’
পুরস্কার ঘোষণার পর মেসি বলেছিলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমি ভীষণ গর্বিত। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মাননা। আর এটি শুধু মাঠে আমার কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরের কাজকেও স্বীকৃতি দেয়। আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আপনাদের এর প্রতিক্রিয়া এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চেয়েছি। ধন্যবাদ, শিগগিরই দেখা হবে।’
এই মুহূর্তে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে থাকা ইন্টার মায়ামি গত বুধবারই ২০২৬ সালের এমএলএস প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর দৌড়েও সবার ওপরে মেসি। তার গোলসংখ্যা ২৩টি। চার গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসা।
aliul / aliul
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি