ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে ঐতিহাসিক নিদর্শন চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৪৮
মাদারীপুর, শিবচরের দত্তপাড়া  ইউনিয়নের মগড়া পুকুর পাড় এলাকা থেকে শুক্রবার(২২ অক্টোরব) মধ্য রাতে  ৪ ফুট উচ্চতার,প্রায় দশ মন ওজনের শত বছরের পুরানো ঐতিহাসিক তামার একটি ড্যাগ চুরি হওয়ার ঘটনা ঘটেছে।  এতে সকাল থেকেই ওই এলাকার মানুষের মাঝে অস্হিরতা বিরাজ করছে। এ ঘটনায় শিবচর থানা পুলিশের একাধিক দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
জানা যায়,মগড়া পুকুর পাড় গ্রামের হরযত মাওলানা খবির উদ্দিন আহম্মেদ, বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ) এর অনুসারী ছিলেন। তিনি ১৩১৯ বাংলা সালে  ইরাকের বাগদাদ শহর থেকে বিশাল আকৃতির একটি তামার ড্যাগ ও একটি ছয় হাত লম্বা তামার বৈঠা নিয়ে আসেন এ স্থানে আসেন। মাওলানা খবির উদ্দিন আহম্মেদের  ছেলের ঘরের পূত্র (নাতি) তাজুল মুন্সি বলেন,  বৈঠাটি ইতিপূর্বে চুরি হয়ে গেছে এবং গত রাতে আমাদের পূর্ব পুরুষের স্মৃতি জড়ানো ড্যাগটি লোহার শিকল ভেঙ্গে চুরি হয়ে যায়। তিনি আরো বলেন, এই ড্যাগটি একটা পলক দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসতো। এই ড্যাগকে ঘিরে  প্রতি বছর বাৎসরিক উরশ হতো।এলাকা বাসির দাবী, যে ভাবেই হউক ড্যাগটি যেন  উদ্ধার করা হয়।
 
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, চুরি হওয়া ড্যাগটি উদ্ধারে আমাদের পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী আমাদের টিম অল-রেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা ধারনা করছি পার্শ্ববর্তী উপজেলা ভাংগা,সদরপুর এসব অঞ্চলে এটি নিয়ে যাওয়া হতে পারে। আমরা সে সমস্ত থানাকেও বিষয়টি অবহিত করেছি আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।‘

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত