ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে সৌরভ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ সকাল ৯:৫৯

টি-টুয়েন্টি বিশ্বকাপের ‍আগামীকাল রোববার (২৪ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। পাকিস্তানের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচের আগে দুঃসংবাদ ভারত ক্রিকেটে। ভারত-পাকিস্তান ম্যাচের দুদিন আগেই দুবাই ছেড়েছেন দেশটির বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাই থেকে সোজা কলকাতায় এসেছেন বোর্ড প্রেসিডেন্ট।

শহরের এক বেসরকারি হাসপাতালে শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে শারীরিক পরীক্ষা করাতে এসেছিলেন বিসিসিআই সভাপতি। আইপিএলের ফাইনালের জন্য দুর্গাপূজার অষ্টমীর রাতে কলকাতা থেকে দুবাই উড়ে গিয়েছিলেন সৌরভ। রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিনই ফের মরুশহরে ফিরে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের তদারকির কাজ শুরু করবেন।

বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তার বুকে স্টেন্ট বসানো হয়েছিল। তারপর থেকেই ডাক্তারদের নির্দেশ মেনে চলছেন তিনি।

হাসপাতাল সূত্রের খবর, সুস্থই রয়েছেন বিসিসিআই সভাপতি। নিয়মিত ডাক্তারদের থেকে পরামর্শ নিচ্ছেন। শারীরিক পরীক্ষার কারণেই বেসরকারি হাসপাতালে এসেছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ হাসপাতালে যান তিনি।

সূত্র : আনন্দবাজার

জামান / জামান

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল