ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শ্রমিক-পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়ার দুয়ার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১০:৯

করোনা মহামারীর কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন। মহামারী ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছেন।

এদিকে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এ বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।

জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে। মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলতে যাচ্ছে। এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা