বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানাও গুনতে হচ্ছে দলটিকে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আবুধাবিতে শনিবার সিরিজের উদ্বোধনী ম্যাচে এই অপরাধ করে বাংলাদেশ। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই জরিমানার সিদ্ধান্ত দেন। নির্ধারিত সময়ে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান করে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়। এতে ৯৯ রানের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ।
শান্তা / শান্তা
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ