ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পাকিস্তানি তারকাও বলছেন, বুমরাহর সঙ্গে শাহিনের তুলনা বোকামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৪২

ভারত ও পাকিস্তানের বৈরিতার কথা জানা সবারই। ক্রিকেট মাঠে যেমন, মাঠের বাইরেও কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন আবহ। এই যেমন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় গতি তারকা জসপ্রিত বুমরাহর।

আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এই ম্যাচে অনেকে দেখছেন শাহিন ও বুমরাহর লড়াই হিসেবে। তবে এই দুইজনকে এখনই তুলনা করা বোকামি মনে করেন আমির। তবে বলছেন, ভারতের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তানের পেস বোলিং। 

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘এখনই বুমরার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির তুলনা বোকামি। শাহিনের বয়স কম। অনেক কিছু শিখছে। বুমরাহ সেখানে বেশ কয়েক বছর ধরে ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ। সে টি-টোয়েন্টিতে এখন বিশ্বসেরা পেসার। বিশেষ করে ডেথ ওভারে।’ 

তিনি আরও বলেন, ‘এটাও সত্যি, শাহিনই এই মুহূর্তে আমাদের সেরা পেসার। গত দেড় বছরে ওর বোলিং দেখে সেটাই মনে হয়েছে। তাই ভারতের বিপক্ষে বুমরাহ বনাম শাহিনের লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নতুন বলে বুমরা অসাধারণ। কিন্তু তরুণদের মধ্যে শাহিনও উঠে এসেছে। নতুন বলটাও ভাল করছে।’

বুমরাকে সেরা বললেও আমির মনে করেন, ভারতের থেকে পাকিস্তানের পেস আক্রমণ বেশি শক্তিশালী, ‘পেস বোলিংয়ে এগিয়ে পাকিস্তানই। হাসান আলি আর শাহিন দারুণ ছন্দে আছে। কম যাচ্ছে না হারিস রউফও। শেষের দিকের ওভারে পাকিস্তানের বোলাররাই সেরা। ভারতের ভুবনেশ্বর কুমার আইপিএলে ছন্দে ছিল না। বিরাট কোহালিদের একমাত্র ভরসা বুমরা।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে