আইপিএলের দল কিনতে মরিয়া রণবীর-দীপিকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের সঙ্গে যুক্ত আছেন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতার মতো বলিউড তারকারা। এবার ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে চাইছেন বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। আইপিএলের আগামী আসরে যুক্ত হবে নতুন দুটি দল। সেই দুই দলের একটি কিনতে মরিয়া তারা।
আগামী ২৫ অক্টোবর ঘোষণা করা হবে আইপিএলের নতুন দুটি দলের নাম। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে প্রতিদ্বন্দ্বিতা চলছে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারও আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চেষ্টা চালাচ্ছে।
এই তালিকায় আরও রয়েছে আদানি গ্রুপ, আরপি-সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের মত নামজাদারা। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমানতালে টেক্কা দিচ্ছেন বলিউড তারকা রণবীর ও দীপিকা দম্পতি।
শোনা যাচ্ছে, আইপিএলের নতুন দুটি দল পেতে লড়ছে ভারতের ছয়টি শহর- গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লক্ষ্ণৌ ও ধর্মশালা। তবে সবচেয়ে এগিয়ে আছে আহমেদাবাদ। দেখা যাক শেষ পর্যন্ত রণবীর-দীপিকা এর সঙ্গে যুক্ত হতে পারেন কি না।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ