যশের ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন নুসরাত!
অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে সব প্রশ্নের জবাবই এখন স্পষ্ট। তারা যে স্বামী-স্ত্রী সে কথা যশের জন্মদিনে হাজবেন্ড লেখা কেক শেয়ার করে সবাইকে জানিয়ে দিয়েছিলেন নুসরাত। এর মাধ্যমে শেষ হয় সব জল্পনা। নুসরাত এক সংবাদমাধ্যমের কাছেও প্রশ্ন তুলেছিলেন, ‘সবাই কীভাবে নিশ্চিত হলো ঈশান বিবাহবহির্ভূত সন্তান?’ আপাতত যশের সঙ্গেই আছেন তিনি। কাজের ফাঁকে ছেলের ঈশানের সঙ্গেই দিন কাটছে তার।
গেল আগস্টে জন্ম হয়েছে ঈশানের। ছেলের জন্মের ১৩ দিন পরই কাজে ফিরেছেন এ টালিউড অভিনেত্রী। প্রথমে এক সেলুনের উদ্বোধন, তারপর যশের সঙ্গে ঈশানের বার্থ সার্টিফিকেট করতে যাওয়া, পূজায় বিচারক হওয়া, যশের ছবির মহরতেও দেখা মিলেছে তার। ইনস্টাগ্রামে শাঁখা, সিঁদুর, পলায় সেজে ছবিও দিয়েছেন তিনি।
এবার যশের ছেলের সঙ্গে ছবি দিলেন নুসরাত। আসলে যশ-নুসরাত-ঈশানের সঙ্গেই থাকে ‘হ্যাপি’। যে যশের চারপেয়ে সন্তান হিসেবেই এতদিন পরিচিত ছিল। এখন অবশ্য নুসরাতের সঙ্গেও তার খুব ভাব। প্রায়ই হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। দেখা গেল, খুব আদর করছেন নুসরাত সারমেয়কে।
সেপ্টেম্বরেই ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শুটিং শুরু করেছেন নুসরাত। অন্যদিকে যশের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’র শুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তাই দুজনেই একটু ব্যস্ত। তবে তার মধ্যেই ছেলের জন্য সময় বের করছেন বলে খবর।
নুসরাত-পুত্রের ছবি দেখতে ব্যাকুল ভক্ত-অনুরাগীরা। যদিও অভিনেত্রী জানিয়েছেন, ছেলের বাবা চাইলেই ছবি সামনে আনা হবে। ছেলেকে কবে প্রকাশ্যে আনা হবে, সেই সিদ্ধান্ত তার বাবা (যশ দাশগুপ্ত) নেবেন, এ কথা আগেই জানিয়ে রেখেছেন নুসরাত।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ