ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৬ সকাল ৪:১৫

চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে হারের ম্যাচে রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার প্যারিসে ৪-২ গোলে হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘হ্যাঁ, তবে আপনারা জানেন, রদ্রি জাতীয় দলের হয়ে অনেক মিনিট খেলেছে। আমাদের হয়েও সর্বশেষ কয়েকটি ম্যাচে অনেকক্ষণ মাঠে ছিল সে।’

তিনি আরো বলেন, ‘আজ সকালে আমি তার সাথে কথা বলেছি এবং জানিয়েছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার পরিবর্তে মার্ক বার্নাল শুরু থেকে খেলেছে। আমার কাছে মনে হয়েছে, আমরা ভালো সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, রোববারের ম্যাচের আগে রদ্রি সতেজ হয়ে উঠবে।’

প্যারিসে ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর মাঠে নামেন রদ্রি। এই হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার অপরাজিত থাকার ধারাও শেষ হয়।

ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল কাতালানরা। স্বাগতিক পিএসজির হয়ে ডিজায়ার দুয়ে ও লুকাস হার্নান্দেজ গোল করার পর বার্সেলোনার হয়ে জাভি এসপার্ট ও লামিন ইয়ামাল গোল করেন।

৭৯ মিনিটে ইয়ামালের গোলে ২-২ সমতা ফেরায় বার্সেলোনা। কিন্তু দুই মিনিট পরই ভিটিনিয়া পিএসজিকে আবার এগিয়ে দেন। পরে ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত করে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

আগামী এল ক্লাসিকোতে বার্সেলোনার সামনে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান বাড়িয়ে নয় পয়েন্টে নেয়ার সুযোগ রয়েছে। ফ্লিক জানান, আসন্ন ম্যাচটি তার দল নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলেছে। বাসস

 

শান্তা / শান্তা

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে