ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন বিপাশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৪৬

বলিউড অভিনেত্রী বিপাশা বসু অভিনয়ের চেয়ে বরাবরই লাস্যময়ী আবেদনের জন্য ছেলেদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।দীর্ঘদিন তাকে কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তাতে কি! তাতে তার ব্র্যান্ড ভ্যালু বিন্দুমাত্র কমেছে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে তিনি সমানভাবে সক্রিয়।

তিনি ক্যারিয়ার এবং চরিত্র দুটিতে সমান পারদর্শী। বিপাশা সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের কাছে পার্সোনাল লাইফ সব সময় খুল্লামখুল্লা রাখতে পছন্দ করেন।আপাতত মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তিনি লাগাতার এ ট্রিপের ছবি ফ্যানদের সঙ্গে শেয়ার করে চলেছেন। সোশ্যাল সাইটে আর সেই সঙ্গে ব্যাপক ভাইরাল তার প্রতিটি ছবি।

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি যে খোশমেজাজেই সময় কাটাচ্ছেন, তা তার ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তিনি নিজের কিছু লেটেস্ট ছবি শেয়ার করেছেন। যাতে তিনি সানসেটের সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছেন।পেশ করেছেন তার ফ্যাশন স্টেটমেন্ট। তার উজ্জ্বল ত্বক থেকে চুঁইয়ে পড়ছে পড়ন্ত বেলার আলো। তাকে দেখা গিয়েছে ব্লু এবং রেড প্রিন্টেড লম্বা গাউন জাতীয় একটি পোশাকে। যে ছবিটি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, ‘উফ দ্য হ্যাপি ব্লুজ’। তার এ ছবির খুব প্রশংসা করেছেন ভক্তরা।

আরেকটি ছবিতে তাকে কলাপাতার মতো পোশাকে দেখা গেছে। সেটিও ফ্যানদের খুব পছন্দ হয়েছে বলে রিয়েকশনে বোঝা যাচ্ছে। বং বিউটি বিপাশা বসু এবং করন গ্রোভারের বিয়ের পাঁচ বছর হয়েছে। এ পাঁচ বছরে তারা দুজন-দুজনের সঙ্গে অত্যন্ত ভালো বন্ডিংয়ে রয়েছেন বলেই মনে করা হচ্ছে।এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনোরকম মনোমালিন্য বা মতপার্থক্যের ছবি সামনে আসেনি। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে ২০১৫ সালে অ্যালোন নামে একটি সিনেমায় বিপাশা বসুকে শেষবার দেখা যায়। এরপর তিনি বিয়ে করেন এবং তারপর থেকে তাকে এখনও পর্যন্ত সিলভার স্ক্রিনে দেখা যায়নি।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...