ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ১২:৩৫

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’। জমজমাট টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া নতুন এই ঘরোয়া আসরকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড়দের নিলাম। যেখানে পাঁচটি ক্যাটাগরিতে দেশের ২৮১ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাধারণত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলাম মানেই অর্থের ঝনঝনানি হলেও বিসিবির এই নতুন টুর্নামেন্টে চিরাচরিত সেই প্রথা রাখা হয়নি। দলগুলোর মধ্যে খেলোয়াড় কেনার লড়াই হচ্ছে সরাসরি টাকার বদলে নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে। প্রতিটি দল পয়েন্ট খরচ করে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

নিলামের প্রথম ডাকেই লড়াই জমে ওঠে শেখ মেহেদী হাসানকে নিয়ে। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ পয়েন্ট খরচ করে অলরাউন্ডার শেখ মেহেদীকে দলে নেয় এইস ব্লুস্টার। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে পেতে লড়াইয়ে নামে ওয়ালটন ও ফরচুন। তীব্র দর-কষাকষির পর ৭৫ লাখ পয়েন্টে তাঁকে নিশ্চিত করে ফরচুন। অন্যদিকে, টুর্নামেন্ট চলাকালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্যস্ত থাকার কারণে টি-টোয়েন্টি পর্বে খেলতে পারবেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। তবুও ভবিষ্যৎ পরিকল্পনায় ৬০ লাখ পয়েন্ট খরচ করে তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ফরচুন। বিগ ব্যাশের অনাপত্তিপত্র থাকায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পয়েন্ট কিছুটা কম ছিল; ৭০ লাখ পয়েন্টে তাঁকে দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট।

জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। এখন পর্যন্ত নিলামের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন আক্রমণাত্মক ওপেনার তানজিদ হাসান তামিম; রেকর্ড ২ কোটি পয়েন্ট ব্যয়ে তাঁকে স্কোয়াডে যুক্ত করেছে ফরচুন।

টুর্নামেন্টে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি দল প্রতিদ্বন্দ্বিতা করছে—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেন্স ব্যাংক এবং ব্লুস্টার। নিলামে অন্তর্ভুক্ত মোট ২৮১ জন ক্রিকেটারের মধ্যে ৬ জন জাতীয় তারকাকে আগেই আইকন হিসেবে সরাসরি নিশ্চিত করেছে দলগুলো। ফলে অবশিষ্ট ২৭৫ জন ক্রিকেটারকে নিয়ে আজ পয়েন্টের এই আনুষ্ঠানিক নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আইকন খেলোয়াড়দের মধ্যে নুরুল হাসান সোহান ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেন্স ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ যুক্ত হয়েছেন ওয়ালটনে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে