ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:২৩

রিশাদ হোসেনের খেলা মোটামুটি নিশ্চিত। এবার জানা গেল, বিগ ব্যাশের এবারের আসরে খেলবেন মোস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়ার এ ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে বোর্ডের কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ।
বিসিবিও মোস্তাফিজকে ছাড়পত্র দিতে আগ্রহী। জানা গেছে, সবকিছু পরিকল্পনামতো হলে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার। আজ ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে মোস্তাফিজের অনাপত্তিপত্র চাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিগ ব্যাশের কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি–টুয়েন্টি সংস্করণে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদ। নিলামে মোস্তাফিজকে নিয়ে তেমন কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ পয়েন্টে দলে নেওয়া সেভেন রিংস সিমেন্ট শুধু ওয়ানডে সংস্করণে তাঁকে পাবে।

প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে নজর কাড়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও আগামী আসরে একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন।
বিগ ব্যাশের পরবর্তী আসর হওয়ার কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে, একই সময়ে অনুষ্ঠিত হবে ডি থ্রি টুর্নামেন্টের টি-টুয়েন্টি সংস্করণও। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না মোস্তাফিজুর রহমান।

শান্তা / শান্তা

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে