চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ হারানোর শঙ্কায় মাইকেল ক্যারিক। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ক্লাব কর্তৃপক্ষও কোচের দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
রোববার ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের কাছে অসহায় আত্মসমর্পণ করে ইউনাইটেড। রায়ান, মার্কাস টাভারনিয়ের ও এভানিলসনের গোলে বড় জয় পায় সফরকারীরা। এই হারে প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকল ইউনাইটেড। আট ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরে রয়েছে দলটি।
গত মৌসুমে দায়িত্ব নিয়ে ইউনাইটেডকে লিগের তৃতীয় স্থানে তুলেছিলেন ক্যারিক। তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দলটি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর বোর্নমাউথের বিপক্ষে পরাজয় তার ওপর চাপ আরও বাড়িয়েছে।
বোর্নমাউথের বিপক্ষে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছেন ক্যারিক। কোমোর বিপক্ষে হারের পর দলের কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন পর্তুগিজ মিডফিল্ডার। তবে ফার্নান্দেজকে বাদ দেওয়ার কারণ হিসেবে ক্যারিক ‘পুরোপুরি ফুটবলীয় সিদ্ধান্ত’ বলে ব্যাখ্যা করেছেন।
হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইউনাইটেড কোচ। তিনি বলেন, 'পরিস্থিতি কঠিন, এটা অস্বীকার করার উপায় নেই। সামনে কী হবে, তা আমি জানি না। আমি স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাব। এই ক্লাবকে ভালোবাসি এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। এখন অপেক্ষা করতে হবে।'
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ক্যারিককে বরখাস্ত করা হবে কি না, তা নিয়ে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। সম্ভাব্য বিকল্প হিসেবে নিউক্যাসল ইউনাইটেডের সাবেক কোচ এডি হাওয়ের নামও আলোচনায় এসেছে। তবে ক্যারিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি।
aliul / aliul
মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র
সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি
চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?
বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও
সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির
বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের
২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে
ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?
২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র্যাভেনার জার্সিতে
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর