ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:২৭

সিটিজেনস ব্যাংকের আয়োজনে সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডি থ্রি ট্রফির নিলামে ‘এ’ শ্রেণি থেকে সর্বোচ্চ দাম পেয়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। তাকে দলে নিতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে একটি ফ্র্যাঞ্চাইজি।
‘এ’ শ্রেণি থেকে তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন গ্রুপ। অন্যদিকে, জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসানকে ২ কোটি, ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ, অলরাউন্ডার সৌম্য সরকারকে ৭৫ লাখ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে দলে পেয়েছে তারা।
অলরাউন্ডার মেহেদী হাসানকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে এইস ব্লুস্টার্স।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৮০ লাখ এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।
উইকেটকিপার-ব্যাটার জাকের আলীকে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রয়েছে ১০ কোটি পয়েন্ট।
ছয় দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে বিকল্প দিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আদলে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে।

শান্তা / শান্তা

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে