রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মীর আব্দুল আলীমের পিতার ইন্তেকাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের পিতা তাজউদ্দীন আহমদ (৯৩) মৃত্যবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ২৩ অক্টোবর শুক্রবার দিবাগত ভোর ৪ টায় রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বার্ধক্যজণিত কারনে অসুস্থ্য থাকায় চিকিৎধীন ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি ও নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সাবেক বিআরটিসি চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, গাউছিয়া কর্পোরেশনের মালিক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক, দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। শনিবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ আদায় শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে রূপগঞ্জের সর্বস্তরের জনতা ও দেশবাসির কাছে মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন