শাহজাদপুর উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী কবিতার পথসভা ও গণসংযোগ
জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শুক্র ও শনিবার দিনভর নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। এরমধ্যে হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা বাজার, বেলতৈল ইউনিয়ন পরিষদ মাঠ ও খাষসাতবাড়িয়া হাইস্কুল মাঠে পথসভা ও গণসংযোগ করেন। এছাড়া পৌর এলাকার শক্তিপুর, দ্বারিয়াপুর ও চরনবীপুর উঠান বৈঠক করেন। এ সব পথসভা ও উঠান বৈঠকে প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, এ নির্বাচনে তিনি বিজয়ী হতে পারলে সন্ত্রাস ও নৈরাজ্য দূর করে আধুনিক সম্প্রীতির শহর হিসেবে শাহজাদপুর উপজেলাকে গড়ে তুলবেন। এছাড়া দলের মধ্যে সকল বিভেদ দূর করে দলকে সামনের দিকে আরও এগিয়ে নিতে কাজ করবেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ২ নভেম্বরের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আহব্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, সিরাজগঞ্জ জেলা আ’লীগের প্রচার সম্পাদক সামসুজ্জোহা আলো, শাহজাদপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আ’লীগ দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী আগামী ২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান