ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৩:২৯

আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। একই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডকে।

রবিবার পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষে ঘটনাটি ঘটে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রউফ ওয়াইডের আবেদন করার পর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তার পরও ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান তিনি। পরে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় আম্পায়ারকে পাশ কাটিয়ে যান রউফ।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন রউফ। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণের বিষয়টি উল্লেখ রয়েছে। গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ। ফলে নতুন ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় জরিমানা করা হয়েছে ইংল্যান্ডকে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

রউফ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তারা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে