ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৩:৩৪

হ্যারি কেইনের সঙ্গে এবারের ব্যালন ডি’অর জয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা ছিল লামিনে ইয়ামালের। শেষ পর্যন্ত তালিকায় তৃতীয় হয়ে তার সেই স্বপ্ন অপূর্ণই রইল। তবে পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনার এই স্প্যানিশ তারকা অনেক ব্যালন জিতবেন বলে প্রত্যাশা স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের। বিশ্বকাপজয়ী এই কোচ অবশ্য ব্যালনের মঞ্চে পুরুষ ফুটবলে সেরা কোচের পুরস্কার জিতেছেন।

ব্যালন না জিতলেও এ নিয়ে টানা তৃতীয়বার সেরা উদীয়মান খেলোয়াড়ের ‘কোপা ট্রফি’ উঠেছে ইয়ামালের হাতে। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা কোপ’কে কোচ লা ফুয়েন্তে বলেন, ‘লামিনে ইয়ামাল ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর পুরস্কার, অনেক ব্যক্তিগত ট্রফি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলীয় শিরোপা জিততে যাচ্ছে। আমি জানি সেও সেটাই মূল্যায়ন করে।’

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগে ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন ইয়ামাল। ইতোমধ্যে জিতেছেন তিনটি লা লিগা টাইটেলও। ২০২৫-২৬ মৌসুমে তিনি বার্সেলোনার ৫৭ ম্যাচে ২৫ গোল ও ২০টি অ্যাসিস্ট করেন। টিনেজার হয়েও বিশ্ব ফুটবলে নিজের নামটা বড় তারকাদের সঙ্গে লিখে ফেলেছেন ইয়ামাল। তাকে এখন মানসিকভাবে শান্ত থাকা দরকার বলে মনে করেন স্পেন জাতীয় দলের কোচ।

লা ফুয়েন্তে বলেন, ‘তার শান্ত থাকা দরকার, কারণ আমরা জানি সে কে, কাদের প্রতিনিধিত্ব করছে। তার সক্ষমতা আমরা জানি, কতটা মহৎ ফুটবলার সে এবং ব্যক্তিগতভাবেও কতটা ভালো সকলের জানা।’

২১ বছর বয়স হওয়ার আগেই ব্যালনের তালিকায় টানা তিনবারই শীর্ষ দশে থাকার রেকর্ড গড়েছেন ইয়ামাল। জিতেছেন তিনটি কোপা ট্রফি। বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার মুখেও এই তরুণ ফরোয়ার্ডের স্তুতি শোনা গেছে, ‘লামিনে যা করেছে তা ব্যতিক্রম। টানা তিনবার সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে। আমরা তাকে নিয়ে অনেক গর্বিত। সে সবকিছুই প্রাপ্য। পরবর্তী বছর এই পুরস্কার (ব্যালন ডি’অর) জিততে আমরা তাকে আরও প্রেরণা দিয়ে যাব।’

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে