এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
শুরুর ধাপে ২ পয়েন্টে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।
ইরাকের সুলাইমানিয়াহতে আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। এই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া।
৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেন বন্যারা। পরের দুই সেটেও ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জিতে যায় বন্যা-মনিরা।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে দলই ছিল চারটি।
ফলে সেমিফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।
দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।
বন্যাদের জয়ে ওই হারের ক্ষতে কিছুটা প্রলেপও দিতে পেরেছে বাংলাদেশ।
শান্তা / শান্তা
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ