ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১১:৩৭

ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতায়। এরপর লিওনেল মেসির দল এগিয়ে গেলেও লিড বেশিক্ষণ টেকেনি। নাটকীয় ম্যাচের শেষ ১০ মিনিটে হয়েছে ৩ গোল। ৯০ মিনিটে করা শেষ গোলটির সুবাদে মায়ামি হার এড়িয়েছে। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

স্পেনে রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ নিয়ে এসে দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন মেসি। প্রথম ম্যাচে ভ্রমণক্লান্তিতে থাকা আর্জেন্টাইন মহাতারকা নেমেছিলেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। গোল-অ্যাসিস্টশূন্য সেদিন নিউইয়র্ক রেড বুলস ২-০ গোলে হারায় মায়ামিকে। আর আজকের (বৃহস্পতিবার) ম্যাচেও মেসি গোল-অ্যাসিস্ট পাননি, জয় পায়নি দলও।

৬১ মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে মায়ামিকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। কিন্তু সেটাই তাদের জন্য যথেষ্ট ছিল না। ৮০ মিনিটে সেই গোল শোধ করে সিনসিনাতিকে ম্যাচে ফেরান কেনজি এমবোমা ডেম। মিনিট ছয়েকের মাথায় মায়ামিকে স্তব্ধ করে দিয়ে তারা লিডও পেয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন স্যামুয়েল গিডি। তবে নাটকীয়তা বাকি ছিল। 

নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০) রিকুয়েলমে ফিলিপ্পি বক্সের বাঁ প্রান্ত দিয়ে দূরের পোস্টে বাঁকানো শটে জালে জড়ান। প্রায় একই জায়গা দিয়ে গোল দিয়েছিলেন সুয়ারেজও। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোলেই ফিলিপ্পি মায়ামির হার এড়ালেন।

এই ড্রয়ের পর এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দুইয়ে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮-তে, যা তিনে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট বেশি। উভয়ের হাতে আরও দুটি করে ম্যাচ রয়েছে। পরের ম্যাচ খেলতে মেসিদের দল ‘রেভোলিউশন’-এর মাঠে যাবে। ওই ম্যাচের ফলাফল কেবল ইস্ট কনফারেন্সে ২ নম্বর সিড নির্ধারণই নয়, বরং এমএলএস কাপ প্লে-অফেও ২ নম্বর সিড পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে