ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১১:৩৮

প্রথমবারের মতো ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) বা সর্বকালের সেরা ব্যালনজয়ী তারকা নির্বাচনের আয়োজন করেছিল। তবে এবার আর নিজস্ব প্যানেল ভোটাভুটিতে অংশ নেয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের ভোটে লিওনেল মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

ব্যালন ডি’অরের ৭০তম বছর পূর্তি উপলক্ষে উয়েফার সঙ্গে যৌথভাবে চলতি বছর এই ভোটের আয়োজন করা হয়। যার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল (বুধবার) দিবাগত রাতে। সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে ২০০৮ সালে রোনালদোর পাওয়া ব্যালন ডি’অর। আর মেসির ২০১২ সালে পাওয়া ব্যালন ডি’অরটি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে।

বোটজয়ী নির্ধারণে নিয়ম করা হয়েছিল– ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা, তা বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে ঠিক করা হবে। সেজন্য গত ১ অক্টোবর থেকে চালু করা হয়েছিল ভোটের পোল। তবে এক্ষেত্রে টাকা খরচ করতে হয়েছে ফুটবলভক্তদের। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) খরচ করে যত খুশি তত ভোট দিতে পেরেছেন তারা। অবশ্য সর্বকালের সেরা ব্যালন ডি’অরে বিজয়ী তারকাকে কোনো ট্রফি দেওয়া হবে না।

২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেন ৪২ গোল। ১৮ বছর বয়সে ওল্ড ট্রাফোর্ডে আসা এক তরুণের জন্য সেটি ছিল বিশ্ব ফুটবলের সেরাদের কাতারে নিজের অবস্থান ঘোষণা করার মতো একটি মৌসুম। বছর শেষে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারও সেই স্বীকৃতি দেয়। তবে ইউনাইটেডে সেটি পঞ্চম মৌসুম ছিল সিআরসেভেনের। তখনই জিতেছেন ঘরোয়া লিগসহ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল।

২০০৩ সালের আগস্টে মাত্র ১৮ বছর বয়সে স্পোর্টিং সিপি থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। এর মধ্য দিয়ে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা প্রথম পর্তুগিজ খেলোয়াড় হওয়ারও কৃতিত্ব অর্জন করেন। পর্তুগালের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন তিনি। তার আগে ১৯৬৫ সালে ইউসেবিও এবং ২০০০ সালে লুইস ফিগো ওই কীর্তি গড়েছিলেন।

ব্যালন ডি’অরের সর্বকালের সেরা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি, তার ২০১২ সালে পুরস্কারটি জয়ের জন্য। সেটি ছিল আর্জেন্টাইন মহাতারকার জন্য ইতিহাসগড়া একটি মৌসুম। ২০১২ সালে মেসি এক পঞ্জিকাবর্ষে বিশ্বরেকর্ড গড়ে ৯১টি গোল করেছিলেন (বার্সেলোনার হয়ে ৭৯টি এবং আর্জেন্টিনার হয়ে ১২টি)। এরপর রোনালদোকে দ্বিতীয় বানিয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নিজের চতুর্থ ব্যালন ডি’অর জিতেছেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবারই ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। যা এই পুরস্কারটির ইতিহাসে কোনো ফুটবলার হিসেবে সর্বোচ্চ। সবমিলিয়ে রেকর্ড সর্বোচ্চ আটটি ব্যালন ডি’অর উঠেছে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়কের হাতে। তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার মর্যাদাপূর্ণ ওই পুরস্কার জেতেন। তবে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অরে’র ভোট বেশি পেলেন রোনালদো।

‘ব্যালন ডি’অর অব অলটাইম’-এর তালিকায় শীর্ষ পাঁচের তিনটিই রোনালদোর। তার ২০০৮ সালেরটা সর্বোচ্চ, ২০১৭ আসর তৃতীয় এবং ২০১৬ আসরের ব্যালন পঞ্চম সর্বোচ্চ ভোট পেয়েছে। আর মেসির ২০১২ ব্যালন দ্বিতীয় এবং ২০২৩ মৌসুমেরটা চতুর্থ স্থানে রয়েছে।

aliul / aliul

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা

মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ