ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিমলার সাবেক স্বামীর কাণ্ড নিয়ে সিনেমা, নায়িকা ববি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২১ বিকাল ৫:৩৫

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। যিনি কিছু দিন আগে ‘পদ্মাপুরাণ’ সিনেমার সুবাদে প্রশংসিত হয়েছেন। এছাড়াও তার নির্মাণে চলছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। যেখানে অভিনয় করছেন পরীমণি।

নতুন এই সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এর কাজ। তবে গল্পের প্লট সম্পর্কে ধারণা পাওয়া গেল। জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনা উঠে আসবে এখানে।

বলে রাখা প্রয়োজন, ওই ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামের এক ব্যক্তি। যিনি অভিনেত্রী সিমলার সাবেক স্বামী। বিমান ছিনতাইয়ের ওই ঘটনা দেশ এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল।

এ বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, তিনি পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায়। তবে ববিকে এখনো চুক্তিবদ্ধ করা হয়নি। কেবল প্রাথমিক আলাপ হয়েছে।

যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে, ববিকেই নেওয়া হচ্ছে এই সিনেমায়। সব কিছু ঠিক থাকলে আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং। এটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’।

প্রসঙ্গত, বোয়িং-৭৩৭ মডেলের ‘ময়ূরপঙ্খী’ বিমানটিতে ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। এটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। ছিনতাইয়ের চেষ্টা করলেও সফল হননি পলাশ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র আট মিনিটের মধ্যে প্যারা কমান্ডো অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত হয়েছিল বিমানটি। অভিযানে নিহত হন পলাশ।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...