গাঁজা যে মাদক, জানতামই না: অনন্যা
মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত ২১ দিন ধরে তিনি বন্দী রয়েছেন। দফায় দফায় তার মামলার শুনানি হচ্ছে। তবে জামিন মিলছে না।
সর্বশেষ শুনানিতে আরিয়ানের সঙ্গে মাদক নিয়ে চ্যাটিংয়ের অভিযোগ ওঠে এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডের বিরুদ্ধে। সে জন্য গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) তার বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তল্লাশি শেষে অনন্যার মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়।
এনসিবির দাবি, আরিয়ানকে গাঁজা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। ওই সূত্র ধরে অনন্যাকে এনসিবি দফতরে এনেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে এনসিবি কর্তাদের মুখোমুখি হন এ তরুণী। সে সময় তিনি দাবি করেন, গাঁজা যে নিষিদ্ধ মাদক, সেটা তিনি জানতেন না। এরপর আবার জানান, নিছক মজার ছলেই আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা বলেছিলেন তিনি।
প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং কখনো কোনো মাদক সরবরাহে লিপ্ত ছিলেন না বলে জানান। শুধু তাই নয়, গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে, সেটাও তিনি জানতেন না বলে দাবি করেছেন। যদিও তার এসব বয়ানে সন্তুষ্ট নন এনসিবির কর্মকর্তারা।
আরিয়ানের বিষয়ে তদন্ত চালাতে গিয়ে তার হোয়াটসঅ্যাপে অ্যানি নামের একটি নম্বর পায় এনসিবি। যার সঙ্গে মাদক বিষয়ে চ্যাটিং করেছেন আরিয়ান। পরে এনসিবি জানতে পারে, সেই অ্যানিই হলেন অনন্যা পাণ্ডে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি গোয়াগামী প্রমোদতরী থেকে কয়েকজন সঙ্গীসহ আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি। বর্তমানে তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দী রয়েছেন।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ