শনিবারের বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে ফ্রান্স
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, হ্যালোইন উদযাপনের সাথে মিলে যাওয়া নতুন দফার বিক্ষোভের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সারা দেশে ৭০ হাজার পুলিশ ও আইন প্রয়োগকারী সদস্য মোতায়েন করা হবে।
ফ্রান্সে আগামীকাল (শনিবার) ফের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সেই বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট সামাল দিতে দেশজুড়ে শনিবার ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
এক প্রতিবেদনে ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১ জানিয়েছে, এই নিরাপত্তামূলক পদক্ষেপটি ২৪ অক্টোবরের মতোই হবে এবং শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
নুনেজ সতর্ক করে বলেছেন, শনিবার একটি ‘অস্বাভাবিক’ দিন হতে পারে, এবং এদিন ‘জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে, কারণ বিক্ষোভ গভীর রাত পর্যন্ত চলতে পারে।
বিক্ষোভরারা রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েত হওয়ার যে আহ্বান জানিয়েছে, তাকে ‘বিশেষভাবে সহিংস’ উল্লেখ করে তিনি বলেছেন, “এই জমায়েতগুলো অবশ্যই নিষিদ্ধ থাকবে। যদি এগুলো আয়োজিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
নুনেজ জানান, ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করার আদেশ জারি করবেন।
এছাড়া কর্তৃপক্ষ শহরগুলোতে প্রবেশকারীদের ওপর তল্লাশি জোরদার করবে এবং সারা দেশে নিরাপত্তা কর্মীদের মোতায়েন রাখবে বলেও উল্লেখ করেছেন তিনি।
“আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করব না। নিরাপত্তা বাহিনীকে "সর্বোচ্চ কঠোরতার" সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”, সাংবাদিকদের বলেন নুনেজ।
তবে তিনি জোর বলেছেন যে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত বিক্ষোভগুলোর ক্ষেত্রে সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থে নিরাপত্তা প্রদান করা হবে।
১৭ ও ২৪ অক্টোবরের বিক্ষোভের পর, পরিকল্পিত এই প্রতিবাদ কর্মসূচিটি ফ্রান্সে টানা তৃতীয় শনিবারের মতো বিক্ষোভ হিসেবে গণ্য হবে।
aliul / aliul
ভারতে নিখোঁজ হওয়া সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত
ইসরায়েলের নির্বাচন পরবর্তী অচলাবস্থা : নেতানিয়াহুর জন্য আশীর্বাদ?
ভারতে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
শনিবারের বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে ফ্রান্স
ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো
ইসরায়েলি আরব দল : বিদেশি ইহুদিদের গর্ব, দেশীদের জন্য হুমকি
যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর
ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর
ইসরায়েলে নির্বাচন : গণনা প্রায় শেষ, কে বিজয়ী এখনও অস্পষ্ট
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা