ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ভারতে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৪:৪৯

ভারতের উত্তরাখণ্ডের জশিমঠ-বদ্রিনাথ রুটে চলা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এতে পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন। এই অঞ্চলটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। বদ্রিনাথ সেখানকার অত্যন্ত পরিচিত একটি তীর্থস্থান হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৩০ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বদ্রিনাথ থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। এরপর হাতি পর্বত এলাকায় এসে এটি নিখোঁজ হয়ে যায়। ওই সময় সেখানে তুষারপাত হচ্ছিল।

হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পর পর সেনাবাহিনী ও রাজ্যের উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টারটির খোঁজ পেতে উদ্ধার অভিযান শুরু করেছে।

রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আশঙ্কা করা হচ্ছে সেখানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটছে।’

চন্দ্রশেখর বিশ্বনাথ নামে এ কর্মকর্তা বলেছেন, “হ্যাঁ, সেখানে বিধ্বস্তের ঘটনার সম্ভাবনা আছে। সেনাবাহিনী, আমাদের রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল সেখানে যাচ্ছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।”

গতবছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় সাতজন প্রাণ হারান।

সূত্র: এনডিটিভি

aliul / aliul

ভারতে নিখোঁজ হওয়া সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত

ইসরায়েলের নির্বাচন পরবর্তী অচলাবস্থা : নেতানিয়াহুর জন্য আশীর্বাদ?

ভারতে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

শনিবারের বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে ফ্রান্স

ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

নেতানিয়াহুকে সরাতে সহায়তায় প্রস্তুত আরব দলগুলো

ইসরায়েলি আরব দল : বিদেশি ইহুদিদের গর্ব, দেশীদের জন্য হুমকি

যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ‘মাথাব্যাথা’ নেই হিজবুল্লাহর

ইসরায়েলে নির্বাচন : গণনা প্রায় শেষ, কে বিজয়ী এখনও অস্পষ্ট

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত