শাহজাদপুরে আ’লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আ’লীগের এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত এই যৌথ কর্মীসভা দুপুর দেড়টায় শেষ হয়। আসন্ন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই যৌথ কর্মীসভা আয়োজন করা হয়। আয়োজিত এই যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান শফি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌক প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক ভিসি ড. আব্দুল খালেক। সিরাজগঞ্জ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক এমপি, সাবেক আহবায়ক, সপ্তম জাতীয় যুব কংগ্রেস ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওময়ামী যুবলীগ ড. সাজ্জাদ হায়দার লিটন, জেলা আ’লীগ নেতা ও মিল্কভিটার ভ্ইাস চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, পৌর মেয়র মনির আকতার খান তরু লোদী, সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সুমগ্ন করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, রফিকুল ইসলাম বাবলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শামছুল আলম, পৌর লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান, ইউনিয়ন আ’লীগ নেতা মাজেদ আলী, আবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম প্রমুখ। বক্তারা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহবান জানান। যৌথ কর্মীসভায় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, মহিলা আ’লীগ সহ ১৩ টি ইউনিয়ন আ’লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান স্থল ‘জয় বাংলা’ ও ‘নৌকা নৌকা’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান