ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

হিনা ক্যানসারে আক্রান্ত জানার পরই ১৫ মিনিটে বিয়ে করেন প্রেমিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১২:৫৯

স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। চিকিৎসার কঠিন সময়ের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়ির ছাদে বিয়ে করেন তারা। তবে এই বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। সম্প্রতি সানিয়া মির্জার নতুন চ্যাট শোতে এসে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন হিনা।  

শোতে সানিয়া মির্জা হিনাকে বিয়ের দিনের ছবি দেখালে পুরোনো স্মৃতির কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, তাদের বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। এমনকি বিয়ের জন্য প্রস্তুতও ছিলেন না তারা। অথচ এর আগে দীর্ঘ ১৩ থেকে ১৪ বছর সম্পর্কে ছিলেন দুজন।

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে হিনা জানান, রকিকে একসময় বিয়ের বিষয়ে সরাসরি বলেছিলেন তিনি। হিনা বলেন, ‘আমার যে শারীরিক অবস্থা, তাতে আমি জানি না আগামীকাল কী হবে। তাই তুমি হয় সামনে এগিয়ে যাও এবং যাকে ইচ্ছা বিয়ে করে নাও, নয়তো আমাকেই বিয়ে করো।’

এ কথা শুনে সানিয়া জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটে বিয়ে করেছিলেন তারা? উত্তরে হিনা হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, তার চেয়েও কম সময়ে!’ অভিনেত্রী জানান, জীবনের অনিশ্চয়তা থেকেই দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। রকিও এতে এককথায় রাজি হয়ে যান।

‘পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল’, কেন বললেন রণবীর?
শোক সামলে স্বপ্নের খোঁজে মুম্বাইয়ে, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

ধারাবাহিকের সেটে পরিচয়, এরপর প্রেম

হিনা ও রকির পরিচয় ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে। সেখানে হিনা অভিনয় করতেন অক্ষরা চরিত্রে। অন্যদিকে, রকি যুক্ত ছিলেন প্রযোজনা দলের সঙ্গে। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান এই জুটি। হিনার ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার কঠিন সময়েও পাশে ছিলেন রকি।

বিয়ের পর সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছিলেন হিনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘দুটি আলাদা জগৎ থেকে আমরা ভালোবাসার এক নতুন মহাবিশ্ব তৈরি করেছি। আজ ভালোবাসায় ও আইনিভাবে আমাদের এই বন্ধন চিরদিনের জন্য এক হয়ে গেল।’

অসুস্থতার মধ্যে জীবনের অনিশ্চয়তা থেকে নেওয়া তাদের এই বিয়ের সিদ্ধান্তের কথা শুনে আবেগাপ্লুত হয়েছেন হিনার অনুরাগীরাও।

aliul / aliul

বড় পর্দায় জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

হিনা ক্যানসারে আক্রান্ত জানার পরই ১৫ মিনিটে বিয়ে করেন প্রেমিক

শোক সামলে স্বপ্নের খোঁজে মুম্বাইয়ে, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

‘পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল’, কেন বললেন রণবীর?

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালক আবুল কাশেম মন্ডল: লক্ষ্য আগামীর সুপারস্টার তৈরি

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ‘কৌশলী’ আহ্বান

ঢাকায় মুগ্ধতা ছড়িয়ে এবার চট্টগ্রামে বাপ্পার একক কনসার্ট

ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর

৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া, তার সম্পদের পরিমাণ কত?

‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা

হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা