ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কারেন্ট পোকায় কৃষকের স্বপ্ন ভঙ্গ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কৃষকের আমন ধানে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগেও পোকাড় আক্রমন থেকে রক্ষা করতে পারছেনা কৃষক তাদের মাঠের ধান। পরার্মশ পেতে মাঠ পর্যায়ে দ্বায়িত্বরত কৃষি অফিসের কর্মকর্তাদের দেখা মিলছে না এমন অভিযোগ একাধিক কৃষকের। আশানুরুপ ফলন না হওয়ায় আশংকায় দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পরেছেন এলাকার কৃষকরা।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আঃ ছালামের ছেলে কৃষক জহুরুল ইসলাম বলেন, কারেন্ট পোকার আক্রমনে তার সহ অন্য কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কয়েকদিন আগে বৃষ্টির পানি হওয়ায় পোকার আক্রমন থেকে কিছুটা রক্ষা পেয়েছে। দরপাল গ্রামের কৃষক বিনয় চন্দ্র বলেন, আমরা কৃষক শুধু রাতটুকু বাড়িতে ঘুমাই আর সারাদিন মাঠে ফসলের পরিচর্যা করি। আমাদের ফসলে পোকার আক্রমন বা কোন ফসলে কি ্ঔষধ প্রয়োগ করতে হবে এসব পরার্মশ দেওয়ার জন্য কৃষি অফিসের কাউকে মাঠে ঠিকমত পাইনা। আগাইর গ্রামের কৃষক লিটন আরমান বলেন, এবছর ৪ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার কথা থাকলেও কারেন্ট পোকাড় আক্রমনে অর্ধেক ধানও ঘরে তুলতে পারব না। তারও অভিযোগ পরার্মশর জন্য কৃষি অফিসের কাউকে না পেয়ে নিজ উদ্যোগে কীটনাশক ব্যবহার করি।

এবিষয়ে আয়মারসুলপুর ইউনিয়নে দ্বায়িত্বরত কৃষি উপ-সহকারি ফজলে রাব্বীর নিকট জানতে চাইলে তিনি বলেন, এতবড় ইউনিয়নে আমি এক দ্বায়িত্ব পালন করছি। যে কৃষক তার ফসলের সমস্যার কথা জানায় সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে পরার্মশ দেই।

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান এবিষয়ে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার