প্রেমিকাসহ গ্রেপ্তার ৪
ধামরাইয়ে বিয়ে করার প্রতিশ্রুতি রক্ষা না করায় প্রেমিকের জিহ্বা কর্তন
ধামরাইয়ে প্রেমিকের জিহ্বা ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগে প্রেমিকা শারমিন আক্তারসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে প্রেমিকা শারমিন আক্তার,তার বাবা শফিকুল ইসলাম,মা পানকা বেগম ও ভাই ফারুক হোসেন। আহত প্রেমিক সাইফুল ইসলাম একই গ্রামের রহমত আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ অক্টোবর) সকালে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে প্রেমিকা শারমিন আক্তারের বাড়িতে।জানাযায়,ফড়িঙ্গা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সাইফুল ইসলামের। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারমিন আক্তারের সঙ্গে সাইফুল ইসলাম অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এভাবে সময় ক্ষেপণ করতে থাকায় শনিবার সকালে শারমিন আক্তার প্রেমিক সাইফুল ইসলামকে তার বাড়িতে ডেকে নেন। পরে কৌশলে শারমিন আক্তার ব্লেড দিয়ে প্রেমিক সাইফুল ইসলামের জিহ্বা কেটে ফেলেন। এ ঘটনার পর শারমিন আক্তারের পরিবারের সদস্যরা সাইফুল ইসলামকে মারধর করেন।এক পর্যায়ে সাইফুল ইসলাম অজ্ঞান হয়ে গেলে শারমিন আক্তারের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামের কেটে রাখা জিহ্বা উদ্ধার করে।
ধামরাই থানার এসআই তন্ময় সাহা বলেন,এ ঘটনায় রাতে একটি মামলা হয়েছে,মামলা নং-২৩। শারমিন আক্তারসহ তার পরিবারের চার জনকে প্রেপ্তার করা হয়েছে। প্রেপ্তারকৃত আসামিদরে আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ