ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ফের এক গানে ‘দুষ্টু কোকিল’ জুটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:১৩

রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবে এর ভিউ ৪৬ কোটিরও বেশি। পশ্চিমবঙ্গের আকাশ সেনের সুর-সংগীতে তার সঙ্গে গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা। ‘দুষ্টু কোকিল’ ছাড়াও একসঙ্গে বেশ কিছু গান করেছেন তারা।

সেই সুপারহিট জুটি আবারও এক গানে। এবারের গান ‘ভালোবাসা যদি ভুল হয়’। গানটি থাকবে জাহিদ জুয়েল পরিচালিত ‘জানোয়ার’ সিনেমায়। কদিন আগেই সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

এবার জানা গেল সিনেমাটির গানের খবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ‘ভালোবাসা যদি ভুল হয়’ গানের কথা লিখেছেন তিনি নিজেই। আর সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজনে সজীব দাস, কন্ঠ দিয়েছেন কনা।

এ গানের দৃশ্যে অভিনয়ে দেখা যাবে নবাগত সাজ ও আবান্তিকাকে। আজিজের দেওয়া তথ্য মতে, নতুন বছরের জানুয়ারিতে ইউটিউবে প্রকাশিত হবে গানটি।

‘জানোয়ার’ নিয়ে আবদুল আজিজ আগেই জানিয়েছেন, সিনেমাটির বেশিরভাগ অংশে থাকছে রাস্তার কুকুর। তাই ২০২১ সালে শুটিংয়ের পরিকল্পনা করলেও নানা প্রতিবন্ধকতায় তা অনেকদূর পিছিয়েছে। এছাড়া নবাগত অভিনয়শিল্পী খুঁজতেও লেগেছে সময়।

চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এর মধ্যে রয়েছেন আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকার প্রমুখ। সিনেমার মূল ভাবনা শাহ আলম সরকারের; কাহিনী ও সংলাপ লিখেছেন যৌথভাবে শাহ আলম সরকার ও আবদুল আজিজ। তবে সিনেমাটির মুক্তির বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতারা।

aliul / aliul

৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না : পিয়া জান্নাতুল

পড়ে যেতেই পাপারাজ্জির দিকে হাত বাড়ালেন শ্রাবন্তী

ফের এক গানে ‘দুষ্টু কোকিল’ জুটি

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, ঘটনা কী?

বড় পর্দায় জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

হিনা ক্যানসারে আক্রান্ত জানার পরই ১৫ মিনিটে বিয়ে করেন প্রেমিক

শোক সামলে স্বপ্নের খোঁজে মুম্বাইয়ে, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

‘পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল’, কেন বললেন রণবীর?

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালক আবুল কাশেম মন্ডল: লক্ষ্য আগামীর সুপারস্টার তৈরি

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ‘কৌশলী’ আহ্বান

ঢাকায় মুগ্ধতা ছড়িয়ে এবার চট্টগ্রামে বাপ্পার একক কনসার্ট