ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লিটনের আউটে অস্বস্তি, ফিরলেন সাকিবও


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৫৭

উইকেট বোলারদের জন্য সহায়ক, আউটফিল্ডও স্লো। ভাবনাটা তাই পরিষ্কার। শুরুতে উইকেট বাঁচিয়ে খেলা, পরে যতটা দ্রুত সম্ভব রান তোলার চেষ্টা। সেই কাজটা ভালোভাবেই করেছেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস।

শুরুতে একদম ধীরগতির শুরু করলেও সময়ের সঙ্গে খোলস ছেড়ে বেড়িয়ে আসছেন। খুব বেশি ঝুঁকি নিচ্ছেন না, প্রয়োজনে খেলছেন শটও। পাওয়ার প্লের ছয় ওভার থেকে বাংলাদেশ তুলেছে ৪১ রান। এরপর দ্রুতই ফিরেছেন সাকিব আল হাসান। ৭ বলে ১০ রান করে করুণারত্নের বলে আউট হন তিনি।

আগের ম্যাচে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে টাইগাররা করেছিল ৪৫ রান। এদিন চামিকা করুনারত্নের করা প্রথম ওভারে কেবল ২ রান করতে পেরেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। দ্বিতীয় ওভারের প্রথম তিন বল ডট দিলেও পরের তিন বলে তুলেন ৭ রান।

তৃতীয় ওভারে দুইটি ফ্রি হিট বল পায় বাংলাদেশ। নাঈম শেখের চারসহ ওই ওভারে আসে ১২ রান। চতুর্থ  ওভারে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন লিটন দাস। লাহিরু কুমারার করা ওই ওভার থেকে বাংলাদেশ করে ৮ রান।

পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন চামিরার। চতুর্থ বলে চোখ ধাঁধানো এক শটে বল সীমানাছাড়া করেন লিটন। এই ওভার থেকে দুই ব্যাটসম্যান তুলতে পারেন ৮ রান। পাওয়ার প্লের পঞ্চম বলে আউট হয়ে ফেরেন লিটন দাস। দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরার পর তার সঙ্গে কথা কাটাকাটিও হয় লিটনের। এই ‍প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল