কলাপাড়ায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কলাপাড়ায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের পর খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে একসেলিরিটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়, জাতিসংঘের জনসংখ্যা তহবিল'র(ইউএনএফপিএ)সহযোগিতায়, কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট'র (সিডব্লিউএফডি) আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান এবং চাইল্ড ম্যারেজ বাংলাদেশ'র টেকনিক্যাল কর্মকর্তা নিতেশ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কনসার্ণ উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট'র টেকনিক্যাল কর্মকর্তা রোখসানা আক্তার।
লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো. সাইদুল ইসলাম জানান, ২ দিনের প্রশিক্ষণের অর্জিত জ্ঞান প্রয়োগ করে বিদ্যালয়ের যৌন হয়রানি এবং বাল্যবিবাহসহ অনেক বিষয় প্রতিরোধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, শনিবার সকাল থেকে কলাপাড়ার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক এবং ১২ জন অভিভাবক মোট ৪০ জন প্রশিক্ষনার্থী নিয়ে, ২ দিন ব্যাপী বাল্যবিবাহ রোধ এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে বিস্তরিত আলোচনা করা হয়। দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষক ছিলেন কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট'র টেকনিক্যাল কর্মকর্তা কাজী বশির আহমেদ এবং রেকসোনা আক্তার।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন