মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা আপ্তে
একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাকে। ছবিটির গল্প ও কাজের পরিবেশ কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা।
এরপরই তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। রাধিকার ভাষ্য, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনও কিছুই আমার ভালো লাগেনি।’
শুধু গল্পের বিষয়বস্তু নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং কাজের পরিবেশ নিয়েও আপত্তি ছিল তার। অভিনেত্রী বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’
রাধিকা ছবিটির নাম প্রকাশ না করলেও তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ধারণা করছেন, অভিনেত্রী ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। ফলে বিষয়টি নিয়ে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’ আরেকজন রাধিকার মন্তব্যের সমালোচনা করে লিখেছেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’
aliul / aliul
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার
নিখুঁত গল্পের অপেক্ষায় একাধিক সিনেমা ফিরিয়েছেন শ্রদ্ধা
মান্নাত থেকে ‘কিং’, যেভাবে বলিউডে গাইলেন এড শিরান
মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা আপ্তে
শখের শীতের খুশি
আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা
ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি তুষার কাপুরের কাছে
ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম
আমার সয়স সবাই জানেন: মৌসুমী
মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি!