মান্নাত থেকে ‘কিং’, যেভাবে বলিউডে গাইলেন এড শিরান
বলিউডে প্রথম গান গাওয়ার পেছনে বড় কোনো পরিকল্পনা ছিল না ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব আর মুম্বাইয়ের বাড়ি মান্নাতে একটি সাক্ষাৎ থেকেই খুলে যায় সেই সুযোগ। সেদিন শাহরুখের মাধ্যমে সংগীত পরিচালক শচীন-জিগরের সঙ্গে পরিচয় হয় এডের। এরপর একই রাতেই রেকর্ড করেন শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং।
সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করে সহযোগিতার নেপথ্যের গল্প জানিয়েছেন এড। তিনি জানান, শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই অভিনেতা তাকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেটি হতে পারে এডের প্রথম বলিউড গান এমন ইচ্ছাও প্রকাশ করেছিলেন শাহরুখ।
এডের সর্বশেষ ভারত সফরে বাস্তব হয় সেই পরিকল্পনা। ২০২৫ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গে প্রকাশিত ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে বিশেষ উপস্থিতির জন্য অনুরোধ করতে মান্নাতে গিয়েছিলেন তিনি। সেখানেই শাহরুখের মাধ্যমে শচীন-জিগরের সঙ্গে পরিচয়। এড জানান, পরিচয়ের দিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লেখেন এবং কণ্ঠ ধারণ করেন।
গানটিতে অরিজিৎকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এড। এর আগে ‘স্যাফায়ার’ গানেও একসঙ্গে কাজ করেছেন তারা। এদিকে এডের ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ। বিশেষ করে গানের হিন্দি অংশগুলো গাওয়ার জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তার প্রতি ভালোবাসা রইল।
শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর প্রকাশিত ‘তু মিল যায়ে’ প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন প্ল্যাটফর্মে ৬ কোটি ভিউ ছাড়িয়েছে। শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখবার। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার গানের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছে এটি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটির।
aliul / aliul
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার
নিখুঁত গল্পের অপেক্ষায় একাধিক সিনেমা ফিরিয়েছেন শ্রদ্ধা
মান্নাত থেকে ‘কিং’, যেভাবে বলিউডে গাইলেন এড শিরান
মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা আপ্তে
শখের শীতের খুশি
আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা
ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি তুষার কাপুরের কাছে
ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম
আমার সয়স সবাই জানেন: মৌসুমী
মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি!