ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিখুঁত গল্পের অপেক্ষায় একাধিক সিনেমা ফিরিয়েছেন শ্রদ্ধা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১১:৫৮

বক্স অফিসে ঝড় তোলা সিনেমার সাফল্যের পর সাধারণত নতুন কাজের প্রস্তাবে ভেসে যান তারকারা। পারিশ্রমিকের অঙ্কও তখন বেড়ে যায় কয়েক গুণ। তবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সিদ্ধান্ত ছিল কিছুটা ভিন্ন। ‘স্ত্রী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন, সঙ্গে ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের আশ্বাসও।

তবে শুধু অর্থ কিংবা কাজের সুযোগ নয়, নিজের পছন্দের গল্পের অপেক্ষায় কোনো সিনেমাতেই চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতা তুলে ধরেছেন শ্রদ্ধা। এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কী পরামর্শ দেবেন, তা জানতে চান অভিনেত্রীর কাছে।

উত্তরে নিজের জীবনের উদাহরণ টেনে শ্রদ্ধা বলেন, ‘স্ত্রী ২’-এর পর তাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। পারিশ্রমিকের প্রস্তাবও ছিল আকর্ষণীয়। কিন্তু মনের কথা শুনে ঠিক করেছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো কাজে চুক্তিবদ্ধ হবেন না।

শ্রদ্ধার কথায়, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’

অপেক্ষার এই সময়টা সহজ ছিল না বলেও জানান অভিনেত্রী। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার সুফল এখন অনুভব করছেন তিনি। শ্রদ্ধা বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব, নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’

aliul / aliul

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’