ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রিজওয়ানকে জড়িয়ে ‘হৃদয় জিতে নিলেন’ কোহলি, শুনলেন খোঁচাও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১২:৮

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ভারত মাথা তুলেই দাঁড়াতে পারেনি। হেরেছে দশ উইকেটে। তবে ম্যাচ শেষে কোহলি এমন এক কাজ করেছেন, যাতে করে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিতে নিলেন হৃদয়। স্বদেশিদের অনেকে খোঁচাও দিয়েছেন অবশ্য! প্রশ্ন তুলেছেন, এমন হারের পর কেন হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন তিনি?

গতকাল রোববার দুবাইয়ে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ভারতকে হারায় বাবর আজমের দল। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। এর ফলে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। জয়সূচক শটটা এসেছে বাবরের ব্যাট থেকে। তারপরই সতীর্থকে সঙ্গে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন রিজওয়ান। ভারতীয় অধিনায়ক কোহলি অভিনন্দন জানাতে এসে জড়িয়ে ধরেন রিজওয়ানকে। পাক ওপেনারও তাকে হাসিমুখে জড়িয়ে ধরেন।

সেই আলিঙ্গনের ছবি আর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারে একে বলা হয়, ‘ক্রিকেটের স্পিরিট।’ বলিউড গীতিকার বরুণ গ্রোভার সেই ছবি পোস্ট করে টুইটারে লেখেন, ‘কোহলি এবং রিজওয়ানের মধ্যে কী দারুণ মুহূর্ত!’ শুধু বরুণই নয়, বিশ্বমঞ্চে সব দ্বৈরথ ভুলে গিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন ব্যবহারে পুরো বিশ্ব থেকেই আরও অনেক মিষ্টি মন্তব্য কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে ভারতীয় অধিনায়ক কোহলি তির্যক মন্তব্যও কম কুড়োননি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যেমন এক নেটিজেন লিখে বসলেন, ‘কতবার এভাবে হৃদয় জিতবেন কোহলি?’ কোহলির হাসি নিয়েও উঠেছে প্রশ্ন। এক টুইটে বলা হলো, ‘কোহলির চোখেমুখে দুঃখের লেশমাত্র নেই। তার উপর আবার হাসছেন!’

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি