ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পাক সাংবাদিকের প্রশ্নে হেসেই খুন কোহলি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১২:১১

দল হেরেছে দশ উইকেটের ব্যবধানে। তাতে ভারতীয় ক্রিকেট দলের পরিকল্পনা, দল গঠন নিয়ে প্রশ্ন ওঠাটা অবান্তর কিছু নয় মোটেও। বিরাট কোহলির দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর সেটা হচ্ছেও দেদারসে। প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছে ভারত। 

সংবাদ সম্মেলন থেকেই শুরু। সেখানে তেমন এক প্রশ্ন ধেয়ে গেল ভারত অধিনায়ক কোহলির কাছে। তাতে সময়ের সেরা এই ব্যাটার প্রথমে মেজাজ হারাতে লাগলেন, পরে সামলে নিয়ে হেসেই নিলেন একগাল। 

কী ছিল সেই প্রশ্ন? ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নটা ধেয়ে গিয়েছিল কোহলির কাছে। তার জন্য যে দলের বাইরে ছিলেন আইপিএল থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে থাকা ব্যাটার ঈশান কিষান। তার অনুপস্থিতিতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ব্যাটিং ভরাডুবির পর ১০ উইকেটে হারতে হয়েছে কিনা, রোহিতের বদলে ঈশান খেললে ম্যাচের চেহারা বদলে যেত কিনা, সেটাই প্রশ্ন করা হয়েছিল কোহলিকে। 

প্রতিযোগিতার শুরুতেই হোঁচট খাওয়ার পর এমন প্রশ্ন শুনলেন কোহলি। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের এমন প্রশ্ন শুনে কোহলি শুরুতে খানিকটা রেগে গেলেও পরে হেসে ফেললেন! 

এরপর অবশ্য কোহলি বললেন, ‘টি-টোয়েন্টি দল থেকে আপনি রোহিত শর্মাকে বাদ দিতে বলছেন? অবিশ্বাস্য!’ সে প্রশ্নটা তিনি এড়ালেন পাল্টা প্রশ্ন দিয়ে, ‘আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?’

নিজেদের পরবর্তী ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সে ম্যাচটি আবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামেই। এই হারের ক্ষত শুকিয়ে পরের ম্যাচের জন্য অবশ্য বেশ সময় পাচ্ছে কোহলির দল। পাকিস্তান ম্যাচের ছয় দিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবেন তারা। এ হারের জ্বালাটা যে নিউজিল্যান্ডকে হারিয়েই মেটাতে চাইবেন কোহলিরা, সেটা বলাই বাহুল্য।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি