উলিপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
কুড়িগ্রামের উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তানজিদ ইসলাম(১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই শিক্ষার্থী হলেন, উলিপুর পৌরসভার নিজাইখামার গ্রামের মৃত মো. বক্তার আলীর পুত্র। সে উপজেলার বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ।স্থানীয়রা জানান,সোমবার সকাল ৭টার দিকে স্কুলের এই শিক্ষার্থী সাইকেলে চেপে রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাকটি ধাক্কা দিলে সে ছিটকে পরে। এরপর ট্রাকের পেছনের চাকার নিচে তার মাথা পরে থেতলে যায়। ওই যুবকের পরিচয় নিশ্চিত করা হয় তার সাথে থাকা বই-খাতায় লেখা নাম দেখে।নিহত শিক্ষার্থীর কানে হেডফোন ছিলো এবং সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলো এবং অপর হাতে সে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিলো। অসাবধানতার কারনে এ দূর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন ঘটনাস্থলের মানুষরা।
দূর্ঘটনার পরপরেই খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে এবং ট্রাকসহ ট্রাক চালককে আটক করেন । ট্রাকে থাকা অপর আরেকজন ব্যক্তি পালিয়ে যায়।এব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied