পানিতে শুয়ে যা বললেন শ্রাবন্তী
সুইমিং পুলের জলে শুয়ে আছেন তিনি। তার গায়ে কালো রঙের স্নানের পোশাক। আনমনে তাকিয়ে আছেন দূরে। তার পেছনে রয়ছে সমুদ্র। এমনই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
শনিবার (২৩ অক্টোবর) ইনস্টায় ছবিটি আপলোড করেন তিনি। ক্যাপশনে দিয়েছেন একটি পরামর্শ। লিখেছেন, ‘হাল ছেড়ো না। কারণ পৃথিবী তোমার সেরাটা পেতে চায়’।
আকর্ষণীয় অবয়বে শ্রাবন্তীর এই ছবি নজর কেড়েছে অনুসারীদের। ইতোমধ্যে ৫১ হাজারের বেশি লাইক পড়েছে এতে। সঙ্গে শত শত মন্তব্য তো রয়েছেই। কেউ লিখেছেন, ‘সো কিউট’, কেউ আবার ভয় দেখিয়ে বলেছেন, ‘জলে কুমির আছে’। আবার কটাক্ষ করে এক অনুসারী লিখেছেন, ‘নতুন বিয়ে কবে করছো?’
ছবিটি কোথায় তুলেছেন, সে বিষয়ে কিছু জানাননি শ্রাবন্তী। তবে কিছু দিন আগে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তিনি। সঙ্গে ছিল ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনী। এছাড়া শ্রাবন্তীর বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও ছিলেন বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ সফরেই এই ছবিটি তুলেছেন অভিনেত্রী।
এদিকে শ্রাবন্তীর বর্তমান ব্যস্ততা সিনেমা নিয়েই। যদিও পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে জিততে পারেননি। তাই পুনরায় সিনেমায় ব্যস্ত হয়েছেন।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লকডাউন’। বর্তমানে কাজ করছেন বেশ কয়েকোটি সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বীরপুরুষ’, ‘নবজীবন বীমা কোম্পানি’, ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ইত্যাদি।
এমএসএম / এমএসএম
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা
অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ
কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ
আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর
ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা
ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!