ঋষভ পান্তের বাউন্ডারিতে প্রাক্তন প্রেমিকা উর্বশীর উচ্ছ্বাস
প্রথমবারের মতো বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারল ভারত। ২২ গজের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে স্টেডিয়ামে সশরীরে হাজির ছিলেন বেশকিছু বলিউড তারকা। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম উর্বশী রাউতেলা।
এদিন ভারতের পতাকা হাতে স্টেডিয়ামে ক্যামেরা বন্দি হয়েছেন ‘সানাম রে’ তারকা। ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পান্তের সঙ্গে উর্বশীর সম্পর্কের গুঞ্জন একটা সময় মাথাচাড়া দিয়েছিল। তা বিতর্কও কম হয়নি।
আর এদিন দুবাই স্টেডিয়াম সাক্ষী থাকল এক বিরল মুহূর্তের। ম্যাচের নবম ওভারে শাদাব খানের বলে ঋষভ পান্ত বাউন্ডারি হাঁকাতেই স্টেডিয়ামে হাসিমুখে ভারতের পতাকা উড়াতে দেখা গেল উর্বশীকে। সেই ভিডিও হু হু করে ভাইরাল টুইটারে।
স্টেডিয়ামে কালো টপ এবং সিলভার গ্লিটারি প্যান্টে লেন্সবন্দি হয়েছেন উর্বশী। পান্তের বাউন্ডারি পরবর্তী উর্বশীর উচ্ছ্বাস ক্যামেরাবন্দি হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। কেউ লিখছেন, আজ পান্তের ওপেন করা উচিত ছিল। কেউ বলছেন, আসল ম্যাচ তো ক্যামেরাম্যান খেলছে। কেউ মজা করে লিখেছেন, উর্বশী চিয়ার করছে পান্তকে, যাতে ওকে হোয়াটসঅ্যাপে আনব্লক করে দেয়।
২০১৯ সালে উর্বশী রাউতেলার সঙ্গে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের প্রেম সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। তবে বেশিদিন টেকেনি সেই প্রেমের চর্চা। বছর ঘুরতে না ঘুরতেই শোনা যা উর্বশীকে ফোনে এবং হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন পান্ত।
২০২০ সালের জানুয়ারি মাসে অভিনেত্রীর মুখপাত্র এই খবর নিশ্চিত করে এক সংবাদমাধ্যমকে জানান ‘এটা দুজনের পারস্পরিক সিদ্ধান্ত’। সেই সময় শোনা গিয়েছিল এই সম্পর্ককে কোনোভাবেই এগিয়ে নিতে চাননি ঋষভ পান্ত।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ