ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজের কাছে কী আবদার করলেন শুভশ্রী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১২:৫০

কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ফিরেছেন শুভশ্রী। ছেলে ইউভান ও স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে বেশ কটা দিন কাটিয়ে এসেছেন এ দ্বীপ রাষ্ট্রে। মালদ্বীপে ছুটি ফুরলেও এখনও যেন ছুটির ঘোর কাটেনি নায়িকার। তাই স্বামীর কাছে ফের মালদ্বীপে ফিরে যাওয়ার আবদার করলেন শুভশ্রী। রোববার নিজের ইনস্টাগ্রামে মালদ্বীপ বেড়ানোর একটি রিল ভিডিয়ো পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘আমাকে ফিরিয়ে নিয়ে চল।’

কখনও বালির ওপর বসে আঁকিবুকি কাটছেন শুভশ্রী। কখনও আবার নীল জলরাশির ওপর রাজের হাত ধরে হেঁটে যাচ্ছেন। কখনও একে অপরের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছেন ইউভানের বাবা-মা। মালদ্বীপ থেকে ফিরে এলেও ভ্যাকেশন মুড থেকে যেন বের হতে পারছেন না রাজ-শুভশ্রী। শনিবারই সামাজিক মাধ্যমে স্ত্রী ও ছেলের একটা ম্যাজিক্যাল মোমেন্ট শেয়ার করতে দেখা গিয়েছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীকে। মালদ্বীপের সি ফেসিং বিচ রিসোর্টে বসে রাজ।

অন্যদিকে, ইউভানকে কোলে নিয়ে আপন খেয়ালে নাচছেন শুভশ্রী। সেই ভিডিও শেয়ার করেছেন রাজ। তারকা দম্পতির মন ভালো করা এ ভিডিও ভাইরাল নেটপাড়ায়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী সাধারণত নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। রাজের ছবির কাজের পাশাপাশি রয়েছে বিধায়কের গুরুদায়িত্ব। যার ফলে সেভাবে সময় কাটানো হয় না এ পাওয়ার কাপলের। বর্তমানে রাজের হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। ১০ বছর পর নন-ফিকশন শোর পরিচালনায় ফিরেছেন তিনি। পরিচালনা করছেন ‘সংগীতের মহাযুদ্ধ’ নামের একটি শো। ওই শোতে রিয়েলিটি শোর বিজেতারা অংশগ্রহণ করেছেন। আর সেই কারণেই ওই মহাযুদ্ধে সেরার সেরাকে বেছে নেওয়া হবে। শো হোস্ট করছেন মীর। বিচারকের আসনে রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জিৎ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে, পুরোদমে কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ মুহূর্তে শুভশ্রীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্সে’-র বিচারকের আসনে। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যেমন খুব শিগগিরই ‘অ্যান্টিডোট’ ছবির কাজ শুরু করবেন শুভশ্রী। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। এছাড়াও বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশের বিপরীতে আরও একটি ছবির শ্যুটিং সেরে ফেলেছেন শুভশ্রী। তবে সেই ছবির মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...