আগুনে পুরিয়ে ও পিটিয়ে হত্যা : ভিসেরা প্রতিবেদনে প্রকাশ
ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকান্ডের ঘটনায় ভিসেরা রিপোর্ট পাওয়া গেছে। এতে তাকে আগুনে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে জানানো হয়। গতকাল সোমবার সিআইডি’র মামলার তদন্ত কর্মকর্তা মো: আব্দুর রজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১১ অক্টোবর মিলি হত্যাকান্ডের ভিসেরা রিপোর্ট ঠাকুরগাঁওয়ে আসে। এর আগে এ ঘটনায় ছেলে অর্ক রায় রাহুল ও আমিনুল ইসলাম সোহাগ নামে ২ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।
গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে, নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরাদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুইদিন পর ১০ জুলাই পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। গত ৫ আগষ্ট মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মিলি চক্রবর্তীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রীতিকর মেসেজ নিয়ে ঝামেলার বিষয় প্রকাশ হলে এতে পরিবারের লোকজন ও আমিনুল ইসলাম সোহাগের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। মেসেজের জেরেই মিলিকে হত্যা করা হতে পারে বলে ধারনা পুলিশের।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied