নাঙ্গলকোটে রেল সম্পত্তির বৈধ মালিককে জোরপূর্বক উচ্ছেদ চেষ্টার অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের হাসানপুর স্টেশান এলাকার চিওড়া তেজের বাজার নামক স্থানে ২০০৬ সালে চাষাবাদ যোগ্য ৩ শতক রেল ভূমি লাইসেন্স নেন শিহর পন্ডিত বাড়ীর মাওলানা শহিদ উল্যাহ। রেল লাইসেন্স নং কৃষি/ হাসানপুর/৮৪৫। রেল কর্তৃপক্ষের লাইসেন্সে উল্লেখ আছে সম্পত্তিটির অবস্থান হাসানপুর স্টেশান এলাকার রেল পিলার ১০৯/৬ হইতে ১০৯/৭ এর মধ্যে। লাইসেন্স প্রাপ্তির পর থেকে ২০২১ সাল পর্যন্ত লাইসেন্স গ্রাহক শহিদ উল্যাহ লাইসেন্স ফি পরিশোধ করে আসছে। কিন্তু রেল কর্তৃপক্ষ ডাবল লাইন করার সময় ওই স্থানের পিলারটি উঠিয়ে একই বাজারের রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে থাকা ১০৯/৫ নং পিলারটি নিয়ে এসে এস্থানে স্থাপন করে বলে দাবী করেন ভুক্তভোগীরা।
নতুন পিলার নং দিয়ে শিহর গ্রামের আলী আহম্মেদ চৌধুরীর ছেলে আবুল কাশেম চৌধুরী একই সম্পত্তির আরেকটি লাইসেন্স ২০১৫ সালে নিয়ে এসেছে বলে দাবী করে আসছে এবং নাঙ্গলকোট থানা পুলিশের মাধ্যমে ১৫ বছর যাবৎ দখলে থাকা মাওলানা শহিদ উল্যাহকে উচ্ছেদ চেষ্টা করছে। এব্যাপারে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মাওলানা শহিদ উল্যাহ।মাওলানা শহিদ উল্যার মামা এসহাক মজুমদার বলেন, শহিদ প্রবাসে আছে, এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ এ সম্পত্তির ব্যাপারে কোন নোটিশ প্রদান করেনি। কিন্তু আবুল কাশেম চৌধুরী জোর পূর্বক জমিটি দখল করার পায়তারা করছে।নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। দু’ পক্ষকে ডেকে সমঝোতা করতে বলা হয়েছে। সমঝোতা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার